ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিও শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 172

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ আদেশ জারি করে।

শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সরকারের ঘোষণার আলোকে বেতনের সঙ্গে সাড়ে ৭ শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা যুক্ত করা হয়েছে।

বর্তমানে দেশের ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন। এর মধ্যে স্কুলে রয়েছেন ১৭ হাজার ২০৩টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং কলেজে রয়েছেন ২ হাজার ৬২২টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী।

ডিসেম্বর মাসের প্রথম ধাপে স্কুলের ৩ লাখ ১২ হাজার ২২২ জন এবং কলেজের ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারীর বেতন ও ভাতার জিও জারি করা হয়েছে। এতে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

জিওতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের (লট-১) বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ মোট এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ ৪২৭ টাকা চার পয়সা ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে।

এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই জিও জারি করা হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপিও শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি

সর্বশেষ আপডেট ০৩:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬