শিরোনাম
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 156
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় ছয় সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে যাবে, যেখানে তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন নেতৃত্বে গঠিত এই প্রতিনিধিদলে থাকবেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
সোমবার দুপুরে এনসিপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনসিপি জানিয়েছে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দলটি এবার স্বাক্ষরের কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছে।
Tag :































