ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একরাম হত্যা মামলায় হাসিনাসহ ১১ জন অভিযুক্ত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 31

যুবলীগের সাবেক নেতা ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক। তিনি দীর্ঘ ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে একরামুলের পরিবারের সঙ্গে তার শেষ মুহূর্তের ফোনালাপ প্রকাশ্যে এলে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ নতুন করে আলোচনায় আসে।

একরাম হত্যা মামলায় এর আগে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২০২৫ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ, একই মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একরাম হত্যা মামলায় হাসিনাসহ ১১ জন অভিযুক্ত

সর্বশেষ আপডেট ০৩:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬