ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মিয়া গোলাম পরওয়ার

উসকানিতে পা দেব না, আঘাত এলেও লংমার্চ সফল করব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

মিয়া গোলাম পরওয়ার

কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে রংপুরের লংমার্চ সফল করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, লংমার্চে বাধা বা হামলা এলেও শান্তিপূর্ণভাবে তা মোকাবিলা করে কর্মসূচি সফল করা হবে।

শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে রংপুরের লংমার্চের সর্বশেষ প্রস্তুতি নিয়ে নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত নেতারা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা কারও উসকানিতে পা দেব না। লংমার্চে আমাদের ওপর আঘাত এলেও আমরা ধৈর্য ধরে জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি সফল করব। কেউ বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে সেই বাধা মোকাবিলা করা হবে।’

রংপুরের লংমার্চকে কেন্দ্র করে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।

চট্টগ্রামের পর রংপুরের লংমার্চের প্রস্তুতি নিয়ে গত কয়েক দিন ধরে ১১ দলীয় ঐক্যজোটের নেতারা দফায় দফায় বৈঠক করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিয়া গোলাম পরওয়ার

উসকানিতে পা দেব না, আঘাত এলেও লংমার্চ সফল করব

সর্বশেষ আপডেট ০১:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬