ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরের ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 153

বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কবার্তা

দেশের অভ্যন্তরে এবং উজানে ভারতের অরুণাচল, আসাম ও মেঘালয় অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের উত্তরের চার জেলা—নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ রবিবার (২১ জুন) সকালে প্রকাশিত এক বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান সংবাদমাধ্যমকে জানান, ভারী বর্ষণের প্রভাবে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিন পানি বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কা রয়েছে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে সাময়িকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, যা আগামী ৫ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়লেও তা আপাতত বিপৎসীমার নিচেই থাকবে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী কয়েক দিন পর তা কিছুটা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আগামী তিন দিনে তা সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে নেত্রকোনার কলমাকান্দা, সিলেটের কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের বাগেরহাটের মোংলাতেও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তরের ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

সর্বশেষ আপডেট ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬