ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উগ্রবাদ ঠেকাতে নজরদারি চলছে: সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 7

দেশে উগ্রবাদী তৎপরতা বাড়ার মতো কোনো উদ্বেগজনক পরিস্থিতি এখনো দেখা যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় অনলাইন কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যম ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় উগ্রবাদী কর্মকাণ্ডের কোনো যোগসূত্র পাওয়া গেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটিটিসির একাধিক বিভাগ সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা শনাক্ত ও প্রতিরোধে কাজ করছে।

তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব তথ্যভান্ডারের মাধ্যমে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। কোনো ধরনের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

দেশে উগ্রবাদ আবার সক্রিয় হচ্ছে কি না জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, বর্তমানে এমন কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি নেই। আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত উগ্রবাদের বড় ধরনের ঝুঁকির কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না।

মতিঝিলে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তু প্রসঙ্গে তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করে। বিষয়টি এখন তদন্তাধীন থাকায় এর সঙ্গে কারা জড়িত বা উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত শেষ হওয়ার আগে বলা সম্ভব নয়।

উগ্রবাদ-সংক্রান্ত মামলার অগ্রগতি নিয়ে তিনি জানান, আলোচিত ‘পাতা কমব্যাট’ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

সিটিটিসি প্রধান বলেন, উগ্রবাদ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উগ্রবাদ ঠেকাতে নজরদারি চলছে: সিটিটিসি

সর্বশেষ আপডেট ০৫:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬