ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির প্রত্যাশা ৫৫% ভোটার উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 137

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, প্রশাসনিক, নিরাপত্তা ও কারিগরি দিক থেকে কমিশন পুরোপুরি প্রস্তুত, এখন কেবল ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা।

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

ইসি সূত্র জানায়, দেশের ১১৬টি সংসদীয় আসনে ইতিমধ্যেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। বাকি আসনগুলোতেও আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট সরবরাহ সম্পন্ন হবে। আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থীর মনোনয়ন ফিরে পাওয়ায় কিছু আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে। এতে সামান্য বিলম্ব হলেও নির্ধারিত সময়ের মধ্যেই সব ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে বলে কমিশন আশ্বাস দিয়েছে।

নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল। তার ভাষায়, বাংলাদেশের ইতিহাসে এর আগে এত বড় পরিসরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। ভোটের সাত দিন আগে থেকেই সেনাবাহিনী মাঠে থাকবে। আনসার সদস্যরা আট দিন দায়িত্ব পালন করবেন এবং পুলিশ বাহিনী ইতিমধ্যেই সারাদেশে সক্রিয় রয়েছে।

নির্বাচনী এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার ৫০ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

ইসি তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

গাজীপুর-২ আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, ৮ লাখ ৪ হাজার। আর সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, ২ লাখ ২৮ হাজার। ৩০০ আসনে মোট প্রায় ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি, ২৮৮ জন প্রার্থী দিয়েছে। তবে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন প্রত্যাশা করছে, এবারের নির্বাচনে অন্তত ৫৫ শতাংশ বা তার বেশি ভোটার ভোট দিতে পারেন। দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী ভোটার এই ব্যবস্থার মাধ্যমে ভোট দিয়েছেন বলে জানিয়েছে কমিশন।

এদিকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হবে। এর ৪৮ ঘণ্টা পর, ১২ ফেব্রুয়ারি, দেশবাসী তাদের পরবর্তী সরকার নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসির প্রত্যাশা ৫৫% ভোটার উপস্থিতি

সর্বশেষ আপডেট ১০:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬