ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শান্তি আলোচনা

ইসলামাবাদে আরাগচি, যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 17

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের পৌঁছেছেন। শুক্রবার রাতে তাদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে। এদিকে ইসলামাবাদে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও।

হোয়াইট হাউস জানিয়েছে, শনিবার ইরানের সঙ্গে শান্তি আলোচনা করবেন তারা। তবে তেহরানের দাবি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠক হওয়ার পরিকল্পনা নেই।

পাকিস্তানের ডন পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, ইসলামাবাদে অবতরণের পর ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন আরাঘচি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে আসছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর-বিবিসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শান্তি আলোচনা

ইসলামাবাদে আরাগচি, যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও

সর্বশেষ আপডেট ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬