ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রাম্পের ওপর বড় ধাক্কা

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ঐতিহাসিক বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 186

ট্রাম্পের ওপর বড় ধাক্কা

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়ে মার্কিন সিনেটে একটি ঐতিহাসিক বিল পাস হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) মার্কিন সিনেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটাভুটিতে ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। চলতি মাসের শুরুর দিকে এটি মার্কিন প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেনার্জেন্টিভস) পাস হয়েছিল। মার্কিন ইতিহাসে ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ বা যুদ্ধ ক্ষমতা আইন প্রণয়নের পর এবারই প্রথম কংগ্রেসের উভয় কক্ষ মিলে কোনো প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধ করার নির্দেশমূলক প্রস্তাব পাস করল।

এই ভোটাভুটি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে। কংগ্রেসের উভয় কক্ষে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও চারজন রিপাবলিকান সিনেটর—লুইসিয়ানার বিল কাসিডি, আলাস্কার লিসা মুরকোস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেনটাকির র‍্যান্ড পল—নিজেদের দলের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের পক্ষে এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন। অন্যদিকে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বিলটির বিপক্ষে ভোট দেন এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ও ডেভিড ম্যাককরমিক ভোটদানে বিরত ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক সংঘাত নিয়ে মার্কিন জনগণের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা গেছে। রয়টার্স ও ইপসোস-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, প্রতি চারজন আমেরিকানের মধ্যে মাত্র একজন (২৪ শতাংশ) মনে করেন ইরান যুদ্ধের পেছনে হওয়া বিশাল ব্যয় যৌক্তিক ছিল। ডেমোক্রেট নেতা চাক শুমার ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে আমেরিকান জনগণের জন্য কেবল বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং সর্বোচ্চ ক্ষয়ক্ষতি বয়ে এনেছেন, যা চড়া মূল্যে দিতে হচ্ছে।

পাস হওয়া এই প্রস্তাব অনুসারে, ইরানে সামরিক অভিযান চালাতে বা পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর ‘আসন্ন কোনো হামলা’ প্রতিরোধের জন্য সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখার অনুমতি দেওয়া হয়েছে।

আইডাহোর রিপাবলিকান সিনেটর জেমস রিশ অবশ্য এই বিলের বিরোধিতা করে বলেছেন, এই প্রস্তাব পাসের ফলে সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনায় ট্রাম্পের অবস্থান দুর্বল হবে এবং ইরানিরা আলোচনা ছেড়ে উঠে যেতে পারে।

অন্যদিকে হোয়াইট হাউস শুরু থেকেই দাবি করে আসছে যে, ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ অসাংবিধানিক এবং এটি তাদের ওপর বাধ্যবাধকতা তৈরি করে না। তাছাড়া গত ৭ এপ্রিল যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটেছে বলে হোয়াইট হাউস দাবি করছে। তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা জোর দিয়ে বলছেন, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধের ঘোষণা দেওয়ার ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। আইনি বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি এখনো অমীমাংসিত এবং ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবে ভেটো দেবেন, যার ফলে এটি মূলত একটি প্রতীকী পদক্ষেপে পরিণত হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পের ওপর বড় ধাক্কা

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ঐতিহাসিক বিল পাস

সর্বশেষ আপডেট ০৯:৪২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬