চিফ প্রসিকিউটর
আয়নাঘরে বন্দি ছিলেন তারেক রহমান

- সর্বশেষ আপডেট ০২:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 132
ওয়ান-ইলেভেনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ১/১১-এর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল। এ বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য ও প্রমাণ তারা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন সময়ে মানুষকে ধরে এনে অমানবিক পরিবেশে জেআইসি সেলে বন্দি রাখা হয়েছিল। সেখানে সংরক্ষিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে অবশ্যই তার বিচার হতে হবে। তবে বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে আটক রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের অনেকের বিচার ইতোমধ্যে চলছে। তদন্তে ভবিষ্যতে আরও কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
































