ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও কমলো সোনার দাম

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 68

সোনার গহনা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি ২ হাজার ৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবারও সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়।

তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারিত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবারও কমলো সোনার দাম

সর্বশেষ আপডেট ১২:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬