ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 294

আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি

আদিবাসীদের ভূমি অধিকার সুরক্ষায় ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ এবং ভূমি কমিশনকে সক্রিয় করার দাবি জানিয়েছেন বিভিন্ন অধিকারভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আদিবাসী জনগণ: জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব দাবি তুলে ধরা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (এএলআরডি), বাংলাদেশ আদিবাসী ফোরামসহ জাতীয় পর্যায়ের ১৭টি সংগঠন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বক্তারা বলেন, আদিবাসীদের ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে জরুরিভিত্তিতে ভূমি কমিশনকে কার্যকর করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা অনুযায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যেন স্বপ্রণোদিত হয়ে আদিবাসীদের ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেন, সে বিষয়ে সরকারের উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয় করা, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় পর্যটন উন্নয়নে তাদের সংস্কৃতি ও জীবনধারার সুরক্ষা নিশ্চিত করে নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের স্বাস্থ্য, শিক্ষা, মাতৃভাষায় শিক্ষার সুযোগ, লোকজ চিকিৎসা ও ধাত্রীসেবার স্বীকৃতি এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।

সেমিনারে জাতীয় সংসদ সদস্য আন্না মিনজ ও অ্যাডভোকেট মাধবী মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গবেষক ড. ঈশিতা দস্তিদার, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেম এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, আদিবাসীদের ভূমি, সংস্কৃতি ও পরিচয়ের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগ, ভূমির প্রথাগত মালিকানার স্বীকৃতি এবং উন্নয়ন প্রকল্পে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। পাশাপাশি ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আওতায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম দ্রুত গতিশীল করারও আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি

সর্বশেষ আপডেট ০৪:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬