শিরোনাম
আড়াইশ শয্যার হাসপাতালের ম্যানহোলে মিলল কঙ্কাল
নিজস্ব প্রতিবদেক, পাবনা
- সর্বশেষ আপডেট ১২:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 12
পাবনার আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি ম্যানহোল থেকে দীর্ঘদিনের পুরোনো একজন মানুষের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের একটি ম্যানহোলের ভেতর থেকে এসব কঙ্কালের অংশ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা জানান, হাসপাতালের লোকজন বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অংশগুলোর মধ্যে মাথার খুলি ও বুকের খাঁচার অংশ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অনেকদিন আগে পচে কঙ্কালে পরিণত হয়েছে।































