আইনমন্ত্রী হয়ে আমি ঠকে গেছি: আসাদুজ্জামান
- সর্বশেষ আপডেট ০৭:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 29
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘আমি আইনমন্ত্রী হয়ে ঠকে গেছি। আইনজীবী হিসেবে কোর্টে গেলে প্রতিদিন কিছু ইনকাম থাকত। এখন পুরো মাস ভূতের মতো খেটে কিছু টাকা পাচ্ছি।’
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘শুধু অর্থ উপার্জনকে পেশার সাফল্যের মাপকাঠি না ধরে আইনজীবীদের পেশাদারিত্ব ও দক্ষতার পেছনে ছুঁটতে হবে।’
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী থাকলেও তাদের মধ্যে কতজন ভালো আইনজীবী, তা নির্ধারণের কোনো উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।’
দেশে বর্তমানে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন। তবে তাদের পেশাগত মান নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, ‘আইনজীবীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার নতুন ও পেশাজীবী আইনজীবীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। এজন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’





























