ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি পুনরুদ্ধারই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 98

ছবি সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং অর্থনীতিকে সচল করা আগামী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন সরকারের প্রধান দায়িত্ব হবে অর্থনীতিকে গতিশীল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতি কমানো এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করা।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই বিজয় যেমন আনন্দের, তেমনি বেদনাও রয়েছে। দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এই বিজয় প্রত্যক্ষ করতে পারেননি, যা তাদের জন্য দুঃখের বিষয়।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বহু ত্যাগের বিনিময়ে একটি উৎসবমুখর ও তুলনামূলক স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখা গেলে দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগ অংশ না নেওয়া নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অর্থনীতি পুনরুদ্ধারই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ১০:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬