ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দেশের নিরাপত্তা ও শিশুস্বাস্থ্য ঝুঁকি

সাবেক ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 130

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সোমবার এই নোটিশ পাঠিয়েছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।

নোটিশে বলা হয়েছে, প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, তা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সিদ্ধান্তটি এসেছে দেশে হামের আকস্মিক প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে, যেখানে শতাধিক শিশু মারা গেছে এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি।

নোটিশে সরাসরি নাম উল্লেখ করা হয়েছে: ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, বিগ্রেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি।

ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ প্রদান করেছেন কেবল আইনজীবীর পরিচয়ে নয়, বরং আইনের শাসন, সরকারের জবাবদিহি এবং মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের সংগ্রাম হিসেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশের নিরাপত্তা ও শিশুস্বাস্থ্য ঝুঁকি

সাবেক ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সর্বশেষ আপডেট ০৩:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬