ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 100

ডা. জাহেদ উর রহমান। (ফাইল ছবি)

দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বাজতে শুরু করেছে নির্বাচনের ঘণ্টা। সরকার জানিয়ে দিয়েছে, আগামী অক্টোবর থেকেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, আর ২০২৭ সালের অক্টোবরের মধ্যেই শেষ হবে পুরো নির্বাচন প্রক্রিয়া।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।

শুধু নির্বাচনই নয়, ব্রিফিংয়ে উঠে এসেছে জনগণের নানা ভোগান্তির বিষয়ও। জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে দেশজুড়ে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা।

খাদ্য নিরাপত্তা নিয়েও দিয়েছেন কঠোর বার্তা। তিনি বলেন, চাষাবাদ থেকে সংরক্ষণ পর্যন্ত খাদ্যপণ্যে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এ কারণে দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায়ও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার আশ্বাস দেন।

সবশেষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এমন কটূক্তি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য অপরাধ হিসেবে গণ্য হয় না। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলতে পারে।

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিদ্যুৎ বিল নিয়ে তদন্ত, বিষাক্ত খাবারের বিরুদ্ধে অভিযান- সব মিলিয়ে সরকারের একাধিক বড় বার্তা একদিনেই সামনে এলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০২:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬