ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যামিলি কার্ড’ পেতে আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3092

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে চালু হতে যাচ্ছে নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’। দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে এ কর্মসূচি, যেখানে প্রতিটি নির্বাচিত পরিবার মাসে ২ হাজার টাকা করে পেতে পারে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদের আগেই সীমিত আকারে কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে বগুড়া ও দিনাজপুর জেলার আটটি উপজেলাকে বাছাই করা হয়েছে।

এর মধ্যে বগুড়ার গাবতলী এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরীক্ষামূলক কার্যক্রম চালু হবে। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলো অগ্রাধিকার পাবে।

সরকারের হিসাব অনুযায়ী, ৫০ লাখ উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হলে বছরে ব্যয় হবে ১২ হাজার কোটি টাকার বেশি। সুবিধাভোগী চিহ্নিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ খানা জরিপের তথ্য ব্যবহার করা হবে।

কী সুবিধা মিলবে

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারকে সরাসরি নগদ সহায়তা দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যাতে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার হয়। বিদ্যমান ভাতার তুলনায় এই কর্মসূচিতে সহায়তার পরিমাণ তুলনামূলক বেশি থাকবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

আবেদন প্রক্রিয়া

একটি কেন্দ্রীয় ডেটাবেসে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে। পাইলট প্রকল্পের পর ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি দ্রুত আবেদন নিশ্চিতে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতিও চলছে।

আবেদন করতে যা লাগবে

আনুষ্ঠানিক আবেদন শুরু না হলেও প্রাথমিকভাবে যেসব কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. সচল মোবাইল নম্বর

প্রতি পরিবারে একটি মাত্র কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ অর্থ বা নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ফ্যামিলি কার্ড’ পেতে আবেদন করবেন যেভাবে

সর্বশেষ আপডেট ১০:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬