ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ০১:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 111

নাটোরে গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নাটোর জেলা যুবদল এ বহিষ্কারাদেশ দেয়।

বহিষ্কারাদেশে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইজারা শেষে পরিষদ চত্বরে প্রকাশ্যে তুলোধুনা হাট ইজাদার ওবায়দুর রহমান তপুর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে। পরদিন শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেই যুবদল নেতা বহিষ্কার

সর্বশেষ আপডেট ০১:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬