ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 13

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র  পুশ-ইন প্রচেষ্টায় সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ও পুলিশ। ঘটনাটি সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পৃথক অভিযানে ঘটে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, রোকনপুর সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় কিছু মানুষ তাদের প্রবেশে সহায়তা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে দ্রুত অভিযান চালায় বিজিবি এবং ঘটনাস্থল থেকেই প্রথম দফায় চারজনকে আটক করে।

পরে ভোরের দিকে আরও তিনজনকে আটক করে পুলিশ। আটক সবাই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি-১৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্প থেকে নৌপথে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছিল। তবে বিজিবির টহল টিমের দ্রুত হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও নজরদারি আরও জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

সর্বশেষ আপডেট ০৫:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬