ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ১২:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 48

সাভার-গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ঢাকার সাভারের হেমায়েতপুরে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। একই সময়ে গাজীপুরেও দফায় দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

অন্যদিকে নারায়ণগঞ্জের পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক রয়েছে। সকালে বিভিন্ন পোশাক কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। অনেক শ্রমিক কাজে ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে গঠিত মজুরি বোর্ডের নির্ধারিত সীমার মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ওই বৈঠকে আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান তিনি।

মজুরি বোর্ডের এই বার্তা আন্দোলনরত শ্রমিকদের কাছে পৌঁছে দিতেই গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভার-গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

সর্বশেষ আপডেট ১২:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬