ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আফগানিস্তানে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 5

১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। নির্দেশ অমান্য করলে আইনি ও শরিয়া আইনে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে। এ ঘোষণার পর অনেক কর্মকর্তা নিজেদের স্মার্টফোন ধ্বংস করেছেন বলেও খবর পাওয়া গেছে।

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করেছে তালেবান প্রশাসন। নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ও শরিয়া—দুই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, তালেবানের সামরিক আদালতের নির্দেশনায় চলতি সপ্তাহ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

নির্দেশনায় বলা হয়েছে, উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মকর্তা, সাধারণ মুজাহিদ এবং বিভিন্ন সেবা খাতের কর্মীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আদেশ পড়ে শোনাতে এবং আরেক কর্মকর্তাকে ফোন ভাঙতে দেখা গেছে।

আদেশে আরও বলা হয়, কোনো সরকারি কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করতে ধরা পড়লে তার ডিভাইস ধ্বংস করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ও শরিয়া আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

এ নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে হলে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা-এর লিখিত অনুমোদন প্রয়োজন হবে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, বর্তমানে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় এ নির্দেশনা ভিন্নভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোথাও শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য করা হচ্ছে, আবার কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও এ বিধিনিষেধ প্রয়োগ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আফগানিস্তানে

সর্বশেষ আপডেট ০৯:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬