ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা-ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 28

আমেরিকা-ইরান যুদ্ধবিরতি চুক্তি: ট্রাম্পের হুমকি

পশ্চিম এশিয়ায় দীর্ঘদিনের সংঘাত ও যুদ্ধাবস্থার অবসান ঘটাতে অবশেষে একটি সমঝোতায় পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার ( ১৭ জুন) উভয় দেশের সরকারপ্রধান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

জি-৭ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন ডনাল্ড ট্রাম্প।সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, ইরান যদি এই চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করে, তবে মার্কিন সামরিক বাহিনী আবারও দেশটিতে বিধ্বংসী আক্রমণ শুরু করবে। ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, “তারা যদি চুক্তি ভঙ্গ করে, তবে আমরা তাদের ওপর বোমা ফেলে সবকিছু গুঁড়িয়ে দেবো। আমি চাই তারা এই চুক্তির প্রতি পূর্ণ সম্মান দেখাক।” এমনকি শর্ত অমান্য করলে ইরানি শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার হুমকিও দেন তিনি।

অবশ্য হুমকির পাশাপাশি ডনাল্ড ট্রাম্পের কণ্ঠে সুর বদলের আভাসও মিলেছে। এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার জোরালো প্রত্যয় ব্যক্ত করলেও, এবার তিনি নিজের সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। নতুন চুক্তি অনুযায়ী ট্রাম্প স্বীকার করেছেন যে, তেহরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকাটা ‘অন্যায্য’ হবে। একই সাথে ইরানিদের ‘স্মার্ট জাতি’ হিসেবেও প্রশংসা করেন তিনি।

চলতি সপ্তাহের শুক্রবার সুইজারল্যান্ডে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক বা অন্তর্বর্তী চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ পাওয়ার কথা রয়েছে।এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে পারবে নাকি ট্রাম্পের হুঁশিয়ারি নতুন কোনো সংঘাতের জন্ম দেবে, তা এখন দেখার বিষয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা-ইরান

সর্বশেষ আপডেট ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬