শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
- সর্বশেষ আপডেট ১১:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 80
কোনো আসামিকে ‘শ্যোন অ্যারেস্ট’ (Shown Arrest) হিসেবে গ্রেপ্তার দেখানো যাবে না—হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। পাশাপাশি, এ-সংক্রান্ত একটি রুল জারি করে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা তলব করেন।
আপিল বিভাগের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ বহাল থাকলে তদন্তকারী সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় জটিলতা তৈরি হতে পারত। তার ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য বা প্রমাণ থাকলেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল।
এদিকে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।






























