ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদের ফ্লাইট বিপর্যয়ে বিপাকে যাত্রীরা

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 197

রিয়াদের ফ্লাইট বিপর্যয়ে বিপাকে যাত্রীরা

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইটের প্রায় তিন হাজার যাত্রী বিপাকে পড়েছেন, সঙ্গে তো ভোগান্তি রয়েছেই। ফ্লাইটগুলোর সূচি পরিবর্তন ও যাত্রা স্থগিত হওয়ায় এসব যাত্রীর ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। সব মিলিয়ে ২ হাজার ৯৫১ জন যাত্রী এ পরিস্থিতির আওতায় রয়েছেন।

প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট রয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি স্থগিতের ঘোষণা দেয় বিমান। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। পরিবর্তিত সময়সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে বলা হয়েছে।

এদিকে, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শুধু বাংলাদেশের এয়ারলাইন্সগুলো নয়, সৌদি আরবের সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইটও প্রভাবিত হয়েছে। ফলে ঢাকা থেকে রিয়াদগামী এবং রিয়াদ থেকে ঢাকায় আসার অপেক্ষায় থাকা যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।

ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণ, আটকে পড়া যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোর পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিয়াদের ফ্লাইট বিপর্যয়ে বিপাকে যাত্রীরা

সর্বশেষ আপডেট ০৮:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬