ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০১:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 20

রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক রয়েছেন।

নিহত তারেক মিয়ার বয়স ২৭ বছর। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান তারেক। সেখানে থাকা অবস্থায় তিনি মাদক সেবনে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেশটির পুলিশ তাঁকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠায়। প্রায় আড়াই বছর আগে দেশে ফেরার পর থেকে নিয়মিত মাদক সেবন করতেন তিনি। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার তারেক বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা অলিউর রহমান ছেলেকে গোয়ালঘরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ জানান, তারেক মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে ক্ষোভের জেরে তাঁর বাবা ছেলেকে হত্যা করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তারেক মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে পরিবারের মধ্যে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই তাঁর বাবা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন। তারেকের ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অলিউর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

সর্বশেষ আপডেট ০১:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬