ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে বৃদ্ধা মায়ের আকুতি

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ১২:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 104

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের মৃত রব মিয়া ও অসহায় বৃদ্ধা মা আমজারা বেগমের তৃতীয় ছেলে মাদকাসক্ত মোক্তার হোসেনকে কমপক্ষে ২-৩ বছর কারাগারে রাখতে আকুতি জানিয়েছেন। অসহায় বৃদ্ধা মা তার মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ। মাদকের টাকা না দিতে পারলেই অসহায় বৃদ্ধা মাকে মারধর, বসত ঘরবাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট করে বিক্রি করে মাদকাসক্ত ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই অসহায় বৃদ্ধা মা প্রায় ১৩ বছর পূর্বে স্বামী রব মিয়ার মৃত্যুর পর হাড়ভাঙ্গা পরিশ্রম করে সংসার টিকিয়ে রাখার লড়াই করে যাচ্ছেন। কিন্তু তার তৃতীয় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ অসহায় বৃদ্ধা মায়ের জীবন যাপন করা অসম্ভব হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অসহায় বৃদ্ধা মায়ের তৃতীয় মাদকাসক্ত ছেলে মাদকের টাকা না দিলেই নিয়মিত বিভিন্ন অসহায় বৃদ্ধা মাকে শারীরিকভাবে অত্যাচার ও নির্যাতন করে৷ এমনকি বসত ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে প্রতিনিয়ত।

আরও জানা যায়, এই মাদকাসক্ত ছেলের স্ত্রীও মাদকাসক্ত হওয়ার কারণে তাকে তালাক দিয়ে চলে যায়।

মাদকাসক্ত ছেলে মোক্তার হোসেনকে এর আগেও কয়েকবার কারাগারে পাঠালে অল্প দিনের মধ্যেই বের হয়ে এসে পুনরায় মাদকাসক্ত হয়ে এসব কাজে লিপ্ত হয় বলে জানা গেছে।

পাশ্ববর্তী প্রতিবেশী নাম প্রকাশ অনিচ্ছুকরা জানান, অসহায় বৃদ্ধা মাকে নিয়মিত মাদকাসক্ত ছেলে অসম্ভব অত্যাচার, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে থাকে। মাদকাসক্ত ছেলেকে আরও কয়েকবার কারাগারে পাঠায়। কারাগার থেকে বের হয়ে আরও ভয়ংকর রূপ ধারণ করে। অসহায় বৃদ্ধা মাকে আরও বেশি নির্যাতন চালায়।

মোক্তার হোসেনের বড় ভাই প্রবাসী সাদ্দাম হোসেন জানান, আমার এই মাদকাসক্ত ভাই প্রতিনিয়তই আমার অসহায় বৃদ্ধ মাকে বিভিন্ন উপায়ে নির্যাতন ও বসত ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে যাচ্ছে। এই মাদকাসক্ত ভাইকে আরও কয়েকবার কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু তার পরির্বতন হচ্ছে না।

মাদকাসক্ত ছেলেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমপক্ষে ২ থেকে ৩ বছর কারাগারে রাখার জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী অসহায় বৃদ্ধা মা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে বৃদ্ধা মায়ের আকুতি

সর্বশেষ আপডেট ১২:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬