ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা, নবীনবরণ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 217

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা, নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে অধ্যক্ষ সন্ধ্যারানী পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাষক ফেরদৌস আরেফা চন্দনা অনুষ্ঠান সঞ্চালনা করেন। পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ফুল দিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল নিজের কলেজজীবনের স্মৃতিচারণ করে বলেন, রায়পুরা সরকারি কলেজ তাঁর জীবনের আবেগ ও স্মৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই কলেজের শিক্ষার্থী হিসেবে বর্তমান অবস্থানে পৌঁছাতে পেরে তিনি গর্বিত।

তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং উন্নত রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সংসদ সদস্য আরও বলেন, রায়পুরা সরকারি কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে থেকে জ্ঞান, শৃঙ্খলা ও দেশপ্রেমকে জীবনের মূল শক্তি হিসেবে ধারণ করতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সন্ধ্যারানী পাল। এ ছাড়া বক্তব্য দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, কলেজের অধ্যাপক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা হযরত আলী ভূইয়া, সাবেক পৌর মেয়র আবদুল কুদ্দুস মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

এ সময় উপজেলা ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ঘিরে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা, নবীনবরণ

সর্বশেষ আপডেট ০৮:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬