ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রানা প্লাজা দুর্নীতি মামলার রায় আজ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

রানা প্লাজা দুর্নীতি মামলার রায় আজ

সাভারের আলোচিত রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত রয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন; সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব।

মামলার বিচার চলাকালে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন বেগম মারা যান। পরে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত হন। আহত হন দেড় হাজারের বেশি মানুষ। দুর্ঘটনার পর ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নকশা না মেনে ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম। ভবনটি সোহেল রানার বাবার নামে থাকায় প্রথম মামলায় তাকে আসামি করা হয়নি; তার বাবা-মাসহ ১৭ জনকে আসামি করা হয়।

তদন্তে ভবনটির নির্মাণ ও ব্যবস্থাপনায় সোহেল রানার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। পরে অধিকতর তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সোহেল রানা, তার বাবা-মাসহ ১৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়।

এরপর ২০১৭ সালের ২১ মে সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে মোহাম্মদ আলী খানসহ আটজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিচারপর্বে আদালতে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রানা প্লাজা দুর্নীতি মামলার রায় আজ

সর্বশেষ আপডেট ১১:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬