ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 11

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে জামালপুর সমিতি, ঢাকা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের রাপা প্লাজার পঞ্চম তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই আয়োজন চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাংলা সাহিত্যের এই দুই দিকপালের জীবন ও সাহিত্যকর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বাঙালির জাতীয় জীবনে এবং বিশ্বসাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে শুরু হয় জমকালো সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানে দুই কবির কালজয়ী কবিতা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করা হয়। জামালপুর সমিতি, ঢাকার সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা একক ও দলীয় কণ্ঠে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন গুলজার হোসেন উজ্জল।

অনুষ্ঠানে জামালপুর সমিতি, ঢাকার মহাসচিব অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনসহ সমিতির অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দুই কবির সৃষ্টিকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

সর্বশেষ আপডেট ০৯:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬