যুদ্ধবিরতির খবরে বাড়ল সোনার দাম, ভরি কত?
- সর্বশেষ আপডেট ১১:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 45
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাড়তে শুরু করেছে সোনার দাম। বুধবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
বিশ্ববাজারে আজ বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭৫৫ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। সোনার পাশাপাশি রুপা ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের দিন দাম কিছুটা কমলেও ট্রাম্পের ঘোষণার পর বাজার আবারও চাঙ্গা হয়ে ওঠে।
বাজার পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ বিরতির ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা আবারও সোনার বাজারের দিকে ঝুঁকছেন। গোল্ড ফিউচারেও দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪৭৭২ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
মারেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার জানান, সংঘাত শেষ হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। যদি কোনো কারণে এই যুদ্ধবিরতি ভেঙে যায়, তবে তেলের দাম ও ডলারের মান একযোগে বাড়বে। স্বর্ণের বাজারেও ধস নামাতে পারে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতে, সোনার বর্তমান মূল্য কিছুটা অস্থিতিশীল হলেও অচিরেই এটি নতুন রেকর্ড উচ্চতা স্পর্শ করতে পারে।
বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমান ভূরাজনৈতিক সংকটে বিনিয়োগকারীরা বিপদের সময়ে বিনিয়োগ হিসেবে সোনার চেয়ে ডলারকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।































