শিরোনাম
মহেশপুরে ড্রাগনক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
- সর্বশেষ আপডেট ০২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 14
ঝিনাইদহের মহেশপুরে একটি ড্রাগনক্ষেত থেকে জিহাদ হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি জিহাদ। শনিবার সকালে ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিহাদের বলে শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হতে পারে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































