ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

পররাষ্ট্র মন্ত্রণালয়

পবিত্র মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বজায় রাখা এবং নিশ্চিত করা জরুরি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সর্বশেষ আপডেট ০৪:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬