ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ফুসফুসে নিউমোনিয়া শনাক্ত হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও কয়েক দিন হাসপাতালে রেখে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধ্যাপক ডা. সিএম শাহীন কবীর।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী মন্ত্রী রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর মন্ত্রীর চিকিৎসায় তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। রক্তের বিভিন্ন পরীক্ষা ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা।

বুধবার সকাল ৯টার দিকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুৎমন্ত্রী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিছুদিন আগে ব্যাংককে তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের স্বার্থে মন্ত্রীকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬