ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 129

পশ্চিমবঙ্গে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে রায়গঞ্জ থানার মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েতের বাঙ্কা মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক ও চার শ্রমিক রয়েছেন।

নিহত শ্রমিকেরা হলেন মালদা জেলার কালিয়াচক থানার ভাগলপুর এলাকার হাসনাত আলি (১৫), মোহাম্মদ রমজান মমিন (২৮), মোহাম্মদ মোস্তফা আনসারী (১৮) ও সাহেল আনসারী (১৭)। পিকআপ ভ্যানের চালক সোহেল আক্তারের (৩১) বাড়ি একই থানার কাশিমনগর এলাকায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থেকে পিকআপ ভ্যানে মুরগি নিয়ে শিলিগুড়িতে যান তাঁরা। সেখানে পণ্য খালাস শেষে চার শ্রমিককে নিয়ে বাড়ি ফিরছিলেন চালক। শুক্রবার ভোরে বাঙ্কা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাঁচজনই গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশ দূরপাল্লার যানবাহনগুলোকে রায়গঞ্জ শহরসংলগ্ন পুরোনো জাতীয় সড়ক দিয়ে চলাচলের ব্যবস্থা করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ আরও জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পশ্চিমবঙ্গে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৫

সর্বশেষ আপডেট ০১:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬