ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর সার্ভেয়ার ফিরোজের ঘুষের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 248

পটুয়াখালীর সার্ভেয়ার ফিরোজের ঘুষের ভিডিও ভাইরাল

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার ফিরোজ আলমের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে গুনে দেখতে দেখা যায় তাঁকে।
ফিরোজ আলম নিজেই স্বীকার করেছেন, ভিডিওটি তাঁর সাবেক কর্মস্থল ভোলার বোরহানউদ্দিনে ধারণ করা। তবে বিষয়টি মীমাংসা করে নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

একজন সরকারি কর্মচারীর ঘুষ গ্রহণের ঘটনা মীমাংসার দাবি সামনে আসায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিরোজ আলমের বিরুদ্ধে বোরহানউদ্দিনে দায়িত্ব পালনকালে জমি মাপজোখে কারসাজি, ঘুষ গ্রহণ, নকশা ও প্রতিবেদন পরিবর্তন এবং প্রভাবশালীদের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে। জমির প্রকৃত পরিমাণ ও সীমানা নির্ধারণে অনিয়ম করে এক পক্ষকে সুবিধা দেওয়া এবং সরকারি খাসজমি ও জলাশয়ের সীমানা নির্ধারণে অসংগতি তৈরির অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য নথি ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য প্রয়োজন।

ফিরোজ আলমের পারিবারিক ও রাজনৈতিক যোগাযোগ নিয়েও আলোচনা রয়েছে। জানা গেছে, বরিশালের বিএম কলেজের ছাত্র সংসদের আদলে গঠিত কর্মপরিষদের ভিপি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার তাঁর ভাগনে।

অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভাগনের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ফিরোজ আলম পছন্দমতো পদায়ন ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন।

ভিডিওতে নেওয়া টাকার বিষয়ে সঠিক কোন ব্যাখ্যা দিতে পারেননি সার্ভেয়ার ফিরোজ আলম। জানান, বিষয়টি তিনি মীমাংসা করে নিয়েছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ভূক্তভোগী জানিয়েছেন, তিনি ওই টাকা ফেরত পাননি। উল্টো তাকে নানাভাবে হয়রানি করেছেন বোরহানউদ্দিনে থাকাকালিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পটুয়াখালীর সার্ভেয়ার ফিরোজের ঘুষের ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট ০২:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬