ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে এলপিজি সরবরাহ ও মূল্য নিয়ে সভা

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৮:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 37

নীলফামারীতে এলপিজি সরবরাহ ও মূল্য নিয়ে সভা

নীলফামারীতে এলপিজি গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ, নির্ধারিত মূল্যে বিক্রি এবং সুষ্ঠু বিতরণ ও বিপণন নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

সভায় জেলার এলপিজি গ্যাসের বর্তমান সরবরাহ পরিস্থিতি, নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা এবং গ্রাহক পর্যায়ে গ্যাস পৌঁছাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বাজার মনিটরিং আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুবুর রহমান মাহাবুব, সহসভাপতি আক্তার হোসেন স্বপন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামসহ স্থানীয় ব্যবসায়ী, এলপিজি গ্যাসের জেলা পরিবেশক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে এলপিজি সরবরাহ ও মূল্য নিয়ে সভা

সর্বশেষ আপডেট ০৮:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬