নরসিংদীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 183
নরসিংদীর মাধবদীতে পুকুরে ডুবে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী মোঃ মেঘলা আক্তার-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনা ঘটে শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি কান্দাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘলা তার তিন বান্ধবীর সঙ্গে ‘বালুর পুকুর’ নামে পরিচিত পুকুরের পাড়ে ভিডিও ধারণের (টিকটিক) সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুর ২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রায় ২০ ফুট গভীর পানির নিচ থেকে মেঘলার মরদেহ উদ্ধার করেন। উদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দেন স্টেশন অফিসার মো. রায়হান, লিডার রুহুল আমিন ও ফায়ারফাইটার মোঃ আনোয়ার হোসেন।
মরদেহ স্থানীয় জনতার উপস্থিতিতে নিহতের খালার নিকট হস্তান্তর করা হয়। এই দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


































