ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পিয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 19

নরসিংদীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পিয়াল গ্রেপ্তার

নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এহসান উল্লাহ পিয়াল বেলাব উপজেলার নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাব থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের ১৬ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, নির্দিষ্ট মামলায় এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পিয়াল গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬