ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে আটক বেনজীরের তিন দেশের পাসপোর্ট থাকার তথ্য

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 9

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আটকের পর তার কাছে বাংলাদেশ, পর্তুগাল ও সংযুক্ত আরব আমিরাত—এই তিন দেশের পাসপোর্ট পাওয়ার তথ্য সামনে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুদকের মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

দুবাইভিত্তিক একটি সূত্রের বরাতে জানা যায়, ১২ জুন সেখানে পৌঁছানোর পরই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। বিষয়টি পরে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছেও জানানো হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি ছিল বলেও জানা গেছে।

বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ইন্টারপোলের নোটিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

একজন কর্মকর্তা জানান, তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করবে।

উল্লেখ্য, দুর্নীতির একাধিক মামলায় তদন্তের মুখে থাকা বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের আবেদনের পর আন্তর্জাতিক গ্রেপ্তারি প্রক্রিয়া সক্রিয় হয়। তার আটকের পরবর্তী ধাপ নিয়ে এখন সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুবাইয়ে আটক বেনজীরের তিন দেশের পাসপোর্ট থাকার তথ্য

সর্বশেষ আপডেট ০৭:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬