চরফ্যাশনে দুই মাদককারবারি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৩:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 18
ভোলার চরফ্যাশনে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রুবেল ফরাজী (২৮) নামে একজনকে পুলিশ চোর চক্রের মূল হোতা ও মাদককারবারি হিসেবে উল্লেখ করেছে। অপরজন হলেন হৃदय মুন্সী (২০)।
শশীভূষণ থানা পুলিশ জানায়, শুক্রবার (১৪ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মাদকবিরোধী মোবাইল টিম অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার পাকা সড়কের পাশে দুই ব্যক্তি ইয়াবা সেবন করছেন।
খবর পেয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ফরাজী ও হৃদয় মুন্সী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের সময় তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরে তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন কি না, তা নিশ্চিত করতে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের ডোপ টেস্ট করানো হয়।
পুলিশ জানায়, ডোপ টেস্টের প্রতিবেদনে দুজনের মাদক গ্রহণের বিষয়টি শনাক্ত হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
শশীভূষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





























