ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে সাড়ে ৪ কোটি টাকার নির্বাচনী হিসাব দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 18

জামায়াত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যয়সহ দলের মোট নির্বাচনী হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জামায়াতের মোট ব্যয় দাঁড়িয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। ফলে প্রতি প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার সহায়তা পেয়েছেন।

ইসিতে জমা দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী ব্যয় বিভিন্ন খাতে বিভক্ত ছিল। এর মধ্যে রয়েছে ইশতেহার ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, প্রচারণা সামগ্রী, পরিবহন ব্যয়, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপন খাত।

খাতভিত্তিক হিসাব অনুযায়ী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা। পাশাপাশি স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা, বিবিধ খাতে ২ লাখ টাকা এবং পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসিতে সাড়ে ৪ কোটি টাকার নির্বাচনী হিসাব দিলো জামায়াত

সর্বশেষ আপডেট ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬