ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ট্রেনে নারীদের আলাদা কামরা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 21

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী সব ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইনজীবীরা জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখার বিধান রয়েছে। একই সঙ্গে দীর্ঘ দূরত্বের ট্রেনে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগার রাখার কথাও উল্লেখ আছে। তবে বাস্তবে এসব বিধান যথাযথভাবে কার্যকর না হওয়ায় বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল।

এর আগে ২০২১ সালে এ বিষয়ে একটি রিট আবেদন করেন আইনজীবী মমতাজ পারভীন। পরে গত ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান। চলমান রুলের প্রেক্ষিতে এবারের সম্পূরক আবেদনের শুনানিতে আদালত সরাসরি নির্দেশ দেন।

আইনজীবীদের মতে, ঈদযাত্রার ভিড় ও ভোগান্তি কমাতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নির্দেশ বাস্তবায়ন কতটা দ্রুত ও কার্যকরভাবে হবে, তা এখন রেল কর্তৃপক্ষের প্রস্তুতির ওপর নির্ভর করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদে ট্রেনে নারীদের আলাদা কামরা রাখার নির্দেশ

সর্বশেষ আপডেট ০৭:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬