ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 107

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে টাইগাররা।

ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৭ রান। সহজ সেই লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে প্রথমবার টেস্ট জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ে টাইগাররা। ফলে প্রথম ইনিংসে ২২৮ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিকরা ২৮৪ রান সংগ্রহ করে। গ্রিন ২০১ বলে ৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০৪ রান করেন। তবে তার প্রতিরোধ ভেঙে দেন হাসান মাহমুদ।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেন। ফলে ম্যাচে তার মোট শিকার দাঁড়ায় ৯ উইকেট।

অস্ট্রেলিয়ার ইনিংসের শেষদিকে মেহেদী হাসান মিরাজও বল হাতে দুর্দান্ত ছিলেন। অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকে দ্রুত ফিরিয়ে দেন তিনি। পরে নাথান লায়নকে এলবিডব্লিউ করে দ্বিতীয় ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন মিরাজ।

চতুর্থ দিনের শুরুতে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। দিনের প্রথম সেশনেই মিরাজের ঘূর্ণিতে চাপে পড়ে স্বাগতিকরা। তবে গ্রিন ও মিচেল স্টার্কের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তোলে।

লাঞ্চের পর তাসকিন আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ১৮ রান করে ফেরেন স্টার্ক। এরপর গ্রিনকে বোল্ড করে অস্ট্রেলিয়ার বড় লিডের সম্ভাবনা শেষ করে দেন হাসান মাহমুদ।

শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে নিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টাইগাররা।

তানজিদের সেঞ্চুরি, হাসান মাহমুদের ৯ উইকেট এবং মিরাজের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হলো এক ঐতিহাসিক অধ্যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

সর্বশেষ আপডেট ১১:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬