ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে শান্তি ও অহিংসার বিশ্ব পরিভ্রমণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০১:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 28

ঈশ্বরদীতে শান্তি ও অহিংসার বিশ্ব পরিভ্রমণ কর্মসূচি

পাবনার ঈশ্বরদীতে শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দিতে ‘শান্তি ও অহিংসার লক্ষ্যে ৪র্থ বিশ্ব পরিভ্রমণ-২০২৬, আমার নগরী’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে সমন্বয় করে ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশে কর্মসূচিটি পালিত হয়।

ঈশ্বরদীর কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, মানবসৃষ্ট ‘পিস সিম্বল’ প্রদর্শন, সম্মাননা প্রদান, অহিংসা বিষয়ক প্রদর্শনী ফুটবল ও ক্রিকেট ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসা শিক্ষক, সাংবাদিক, সাংগঠনিক ও রাজনৈতিক ব্যক্তিদের ‘পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ’ সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া এস এম হাই স্কুল অ্যান্ড কলেজ ও ঈশ্বরদী সরকারি কলেজের মধ্যে নন-ভায়োলেন্স এক্সিবিশন ফুটবল ম্যাচ এবং এস এম হাই স্কুল অ্যান্ড কলেজ ও রেলওয়ে নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে খেলায় অংশ নেওয়া বিজয়ী ও বিজিত দলগুলোর খেলোয়াড়দের মধ্যে পদক বিতরণ করা হয়।

হিউম্যানিস্ট মুভমেন্ট ঈশ্বরদী ও সামাজিক সংগঠন ‘মাদককে না বলুন (মানাব)’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হিউম্যানিস্ট মুভমেন্ট বাংলাদেশের সমন্বয়ক মারুফ উল আলম, ঈশ্বরদীর সমন্বয়ক মাসুম পারভেজ কল্লোল, এস এম হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাংস্কৃতিক কর্মী শাহীন উদ্দিন এবং এস এম হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া এস এম হাই স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী সরকারি কলেজ ও ঈশ্বরদী ক্রিকেট একাডেমির শিক্ষার্থী ও সদস্যরা, হিউম্যানিস্ট মুভমেন্ট ঈশ্বরদীর গ্রুপ লিডার ও সদস্য এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

ঈশ্বরদীর রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেন জুয়েল ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি হিউম্যানিস্ট মুভমেন্ট ঈশ্বরদীর কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। ‘পিস ফোর্স অ্যান্ড জয়’ স্লোগানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈশ্বরদীতে শান্তি ও অহিংসার বিশ্ব পরিভ্রমণ কর্মসূচি

সর্বশেষ আপডেট ০১:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬