ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 120

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ বিদেশে পাচার করতে দেওয়া হবে না। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে, কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। যারা অর্থ পাচারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা-বাগানের নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী করতে পারলেই তাদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত হবে।

তিনি আরও জানান, শ্রীমঙ্গলে ১৫০ জন চা-শ্রমিকের সন্তানকে বৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক বছরে ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার কথাও জানান তিনি।

বাজেট প্রসঙ্গে তারেক রহমান বলেন, মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বাজেট প্রণয়ন করা হয়েছে। এটিকে জনবিরোধী বলা জনগণকে বিভ্রান্ত করার শামিল। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় জনগণের ঐক্য সবচেয়ে বড় শক্তি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬