ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিজিৎসহ দিল্লিতে আটক সিজেপির তিন নেতা মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 37

অভিজিৎসহ দিল্লিতে আটক সিজেপির তিন নেতা মুক্ত

দিল্লিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর তাদের আটক করেছিল দিল্লি পুলিশ।

রোববার (১১ অক্টোবর) আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। তাদের আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায়ও মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন জনকেই (অভিজিৎ দীপকে, আশুতোষ রানকা ও সৌরভ দাস) মুক্তি দেয়া হয়েছে। তারা এখান থেকে চলে যেতে পারেন।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিজেপি জানায়, অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রানকা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।

পোস্টে দলটি আরও লেখে, তেলাপোকা কখনও মরে না।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার রাজধানীতে তাদের বহনকারী বিমান অবতরণের পরপরই তিন নেতাকে আটক করা হয়। যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের আগে তাদের প্রতিরোধমূলক হেফাজতে রাখা হয়েছিল।

এদিকে দিল্লিতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ব্যাপক ধরপাকড় চালানো হয়। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, যন্তর মন্তরে পৌঁছাতে বাধা দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।

বিক্ষোভে যোগ দেয়ার চেষ্টা করার সময় বিরোধী দলের একাধিক নেতাকেও আটক করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন ও মানিক সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিজিৎসহ দিল্লিতে আটক সিজেপির তিন নেতা মুক্ত

সর্বশেষ আপডেট ০১:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬