ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, উখিয়া (কক্সবাজার)
  • সর্বশেষ আপডেট ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 351

উখিয়ায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম মহাসড়কে সীমান্ত পরিবহন নামের একটি বাসের ধাক্কায় ইসফাত সাদিয়া রিমু (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী বাজারের উত্তর স্টেশনের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পালংখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার ফয়সাল আরিফ জানান, তার দোকানের সামনে টেকনাফগামী সীমান্ত পরিবহনের ‘তারেক ট্রেডার্স’ নামের একটি মিনি বাস (রেজি. নং: কক্সবাজার-জ ১১-০৩৮৭) একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমে থাকা যাত্রী ইসফাত সাদিয়া রিমু গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গয়ামারা মা ও শিশু (এমএসএফ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিমু উত্তর পালংখালী এলাকার মৃত সাবের আহমদের মেয়ে এবং পালংখালী খাদিজাতুল কোবরা (রা.) বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

উখিয়া শাহপুরী হাইওয়ে থানার এসআই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উখিয়ায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

সর্বশেষ আপডেট ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫