ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে মার্কিন চাপের নতুন মঞ্চ কি ইরাক?

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 7

ইরানের বিরুদ্ধে মার্কিন চাপের নতুন মঞ্চ কি ইরাক? (এ আই ছবি)

ইরানের ওপর মার্কিন চাপ বাড়াতে এবার দেশটির সঙ্গে ইরাকের অর্থনৈতিক ও স্থলবাণিজ্যিক সম্পর্ক নিয়ন্ত্রণের চেষ্টা করছে ওয়াশিংটন। তেল পাচার বন্ধের উদ্যোগের পাশাপাশি ইরান-ইরাক সীমান্তের একাধিক প্রবেশপথ বন্ধের বিষয়ে বাগদাদের ওপর চাপ রয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে ইরাক।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার শনিবার বাগদাদকে সতর্ক করে বলেছেন, ইরাক যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ারে’ পরিণত না হয়। একই সঙ্গে ইরান-ইরাক সীমান্তসংক্রান্ত বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি তেহরান সফরে গিয়ে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করবেন। এই সফরকে সামনে রেখে রেজায়ি বলেছেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় কোনো বিদেশি শক্তিকে নেতিবাচক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া উচিত নয়। পাশাপাশি ইরান ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

জবাবে ইরাকি নিরাপত্তা উপদেষ্টা জানান, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এ বিষয়ে ইরানের সঙ্গে করা নিরাপত্তা চুক্তির প্রতিও বাগদাদের অঙ্গীকার রয়েছে।

ইরানের স্থলবাণিজ্যেও মার্কিন চাপ

ইরানের ওপর মার্কিন নৌ অবরোধের প্রভাব বাড়ানোর পাশাপাশি দেশটির স্থলপথের বাণিজ্য সীমিত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে ইরানের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিংগুলো বন্ধের জন্য ইরাককে অনুরোধ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

চলতি মাসের শুরুর দিকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন আল জাজিরাকে জানিয়েছিলেন, ইরানের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিংগুলোর মধ্যে মাত্র দুটি ছাড়া বাকিগুলো বন্ধ করার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আল জাজিরার তেহরান প্রতিনিধি আমের লাফির মতে, ইরানের জন্য স্থলসীমান্ত দিয়ে বাণিজ্যের সুযোগ সংকুচিত হয়ে পড়া বড় উদ্বেগের বিষয়। মার্কিন নৌ অবরোধের পর বিকল্প বাণিজ্যপথ হিসেবে স্থলসীমান্তের ওপর ইরানের নির্ভরতা বেড়েছে। ফলে সীমান্ত ক্রসিং বন্ধ হলে দেশটির বাণিজ্যিক কার্যক্রম আরও চাপে পড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুরোধ কার্যকর হলে ইরাকের সঙ্গে ইরানের মাত্র দুটি সীমান্ত ক্রসিং চালু থাকতে পারে। এর একটি ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এবং অন্যটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায়।

সীমান্ত বন্ধ নিয়ে বাগদাদের অবস্থান

ইরানের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তার জবাবে ইরাকি সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি বলেছেন, বাগদাদ প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে। তবে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপও মেনে নেবে না ইরাক।

আল হাদাথ টেলিভিশনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরাকের অভ্যন্তরে নেওয়া নিরাপত্তামূলক পদক্ষেপ কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। ইরানের সঙ্গে বাণিজ্যিক সীমান্ত ক্রসিং ও আকাশপথের যোগাযোগ চালু রাখতে প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সরকার ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, সীমান্ত ক্রসিং পরিচালনা ও নিয়ন্ত্রণ ইরাকের সার্বভৌম অধিকারের বিষয়। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাগদাদের রয়েছে। ইরাকি প্রতিনিধিদলের তেহরান সফরে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।

তেল পাচার বন্ধে অভিযান, নিয়ন্ত্রণে আসছে সীমান্ত

এদিকে তেল পাচার বন্ধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অভিযান শুরু করেছে ইরাক। বৃহস্পতিবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিংগুলো বন্ধের কার্যক্রম শুরু হয়। এর আওতায় উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের কয়েকটি সীমান্তপথও রয়েছে।

প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির নির্দেশে নেওয়া এই পদক্ষেপের পেছনে তেল পাচার বন্ধের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে আগে কুর্দি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি তেলক্ষেত্র ও সীমান্ত ক্রসিং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ চলছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএর প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর ইরাক থেকে ইরানে তেল পাচার করা হচ্ছিল। পরে সেই তেল ইরানের তেলের সঙ্গে মিশিয়ে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করা হচ্ছিল।

এক ইরাকি কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, অবৈধ পথে তেল পাচার বন্ধ করতে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের কয়েকটি এলাকায় সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

এ ছাড়া ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইরান সীমান্তসংলগ্ন হাওয়িজা জলাভূমি এলাকায় নিরাপত্তা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫০ কিলোমিটার দীর্ঘ মাটির বাঁধ এবং কংক্রিটের তৈরি সীমান্ত চৌকি।

বাগদাদ-ইরবিল বিরোধেও নতুন উত্তেজনা

ইরাকের সীমান্ত ও তেলসম্পদ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে বাগদাদের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) মধ্যে বিরোধ তৈরি হয়েছে।

কুর্দি কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের নেওয়া পদক্ষেপকে অসাংবিধানিক বলে অভিযোগ করেছে। তাদের আপত্তির ফলে ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এই বিরোধ নিরসনে মঙ্গলবার বাগদাদে কেন্দ্রীয় সরকার ও কুর্দি নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে।

সব মিলিয়ে ইরানের সঙ্গে ইরাকের বাণিজ্যিক সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা এবং তেল পাচার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন এক কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। একদিকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ও সীমান্ত নিয়ন্ত্রণের চাপ, অন্যদিকে তেহরানের অর্থনৈতিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার তাগিদ; এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে পড়েছে বাগদাদ। ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের নতুন ক্ষেত্র হিসেবে ইরাক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেই প্রশ্নই এখন সামনে আসছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের বিরুদ্ধে মার্কিন চাপের নতুন মঞ্চ কি ইরাক?

সর্বশেষ আপডেট ১১:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬