ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন ঘিরে গোপালগঞ্জে আ.লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 8

লকডাউন ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ, আ.লীগের মশাল মিছিল

আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। শুক্রবার সন্ধ্যার পর জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এসব কর্মসূচি পালিত হয়। এর মধ্যে কাশিয়ানীর ফুকরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনেই মিছিল ও স্লোগান দেন নেতাকর্মীরা। আকস্মিক এসব কর্মসূচিতে বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় কাশিয়ানীর ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একই সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। গাড়িটির উপস্থিতিতেই মিছিলকারীরা স্লোগান দেন।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আরেকটি মশাল মিছিল বের হয়। মিছিলটি লেক পার্ক ও হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সামনে রেখে সারা দেশে দলের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। এর ধারাবাহিকতায় কোটালীপাড়ায়ও কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবারও মশাল মিছিল করার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগ আট দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

একই সময়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও মশাল মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও জমায়েতের খবর পাওয়া গেছে।

লকডাউন কর্মসূচির আগে একযোগে পাঁচ উপজেলায় মিছিল ও বিক্ষোভের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আগামী ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লকডাউন ঘিরে গোপালগঞ্জে আ.লীগের মশাল মিছিল

সর্বশেষ আপডেট ০১:০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬